চুয়াডাঙ্গায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা॥ চুয়াডাঙ্গায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । আজ সোমবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো এবং পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।