চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গা শহরে মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন,সংবাদ পেয়ে আমিসহ পুলিশ সদস্যরা মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সিআইডির সদস্যরা এসে ফিঙ্গার প্রিন্ট নিলে আশা করা যায় মৃত বৃদ্ধার পরিচয় পাওয়া যাবে। সকাল থেকেই তিনি ব্রিজের ওপরে ভিক্ষা করছিলেন বলে জেনেছি। হয়তো ঠান্ডা কিংবা স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।