চুকনগরে হাইওয়ে পুলিশের ওপেন হাউস ডে

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানা প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও এসআই পারভেজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের খুলনা অঞ্চলের সুপার মো. ইব্রাহিম খলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক ইব্রাহিম রেজা, শংকর ঘোষ, সুমন ব্রহ্ম, খুলনা জেলা বাস- মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনা, রফিকুল ইসলাম, নিতাই নন্দী, শেখ শাহিনুর রহমান, আব্দুল হাই প্রমুখ।