চিত্রা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

0

 

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ ওই নারীর মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ জানায়,দুপুর আড়াইটার দিকে এলাকার লোকজন বিজয়পুর-বেনাডোব খেয়া ঘাটে চিত্রা নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নড়াইল সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, মৃতের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। বোরকা পরিহিত অজ্ঞাতনামা এ নারীর মরদেহ ছিল অর্ধ গলিত। ধারনা করা হচ্ছে ৪-৫দিন আগে মারা গেছে। লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।