গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ গোপালগঞ্জে আদালতের বিচারক মো. সুজন মিয়া কর্তৃক সাবিহা সুলতানা নামে এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে শারীরিকভাবে জখম ও লাঞ্ছিত করার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা জজ আদালত ভবনের সামনে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত বিচারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ বজায় রাখার জন্য জোর দাবি জানান তারা।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নূর আলম পান্নু, বর্তমান নির্বাহী সদস্য অ্যাডভোকেট মৌলুহুদা পারভীন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, নির্বাহী সদস্য অ্যাডভোকেট শামসুন নাহার কণা ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট ইমরান হোসেনসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।