গাবুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে গাবুরার ইউনিয়নের খলিসাবুনিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জান্নাতি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  রোববার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জান্নাতির বাবা আবুল কালাম গাইন জানান, রাতে প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলাকালীন কোন এক সময় পুকুরের পানিতে পড়ে যায় জান্নাতি। খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার সকাল ৮ টার দিকে পুকুর হতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।