গানে নৃত্যে বসন্তকে স্বাগত জানালো পুনশ্চ যশোর

0

স্টাফ রিপোর্টার ॥ ‘বইল প্রাণে দক্ষিণ হাওয়া, ‘ফাগুন’ ‘এসে দেয় দোলা’, ‘বসন্ত বাতাসে, সই গো’ ঋতুরাজ এমনি ধরনের নানা গান আর নৃত্যে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়েছে পুনশ্চ যশোর। গতকাল বিকেলে যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের পাশাপাশি বয়স্ক র্শিপীরাও উৎসবে গান পরিবেশন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আধুনিক গান, লোকসঙ্গীত, আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। ছোট সোনামনিদের অংশ গ্রহণে প্রায় অর্ধশত শিল্পী উৎসবকে প্রাণবন্ত করে তোলে। শেষে পুনশ্চ নাটক বিভাগে কিশোর শিল্পীরা ‘অবাক জলপান’ নামে একটি নাটক মঞ্চস্থ করে। সংস্কৃতিমনা মানুষ এ উৎসব উপভোগ করেন। পুনশ্চ যশোরের সভাপতি পিংকুরিতা বিশ্বাস, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ’র প্রতিষ্ঠাতা সুকুমার দাসসহ অনেক গুণীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।