খুলনায় সাংবাদিক হারুনের ইন্তিকাল

0

খুলনা ব্যুরো ॥ খুলনার দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদ ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুর ২টার দিকে নগরীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক হারুন-অর-রশীদের মরদেহ গ্রামের বাড়ি মোরেলগঞ্জে নেওয়া হয় এবং সেখানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
সাংবাদিক হারুন অর রশিদ খুলনা প্রেস ক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার ছিলেন।
সাংবাদিক হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।