খুলনায় বিএনপি নেতা হালিমের স্মরণসভা অনুষ্ঠিত

0

খুলনা ব্যুরো ॥ গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম-নির্যাতনের শিকার হয়েও রাজপথের সৈনিক ছিলেন মরহুম আব্দুল হালিম।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅন্দোলনে আবারও স্বাধীন হয়েছে বাংলাদেশ। হাজার-হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ধংস করতে এখনও ব্যস্ত দেশ থেকে পালিয়ে যাওয়া খুনি হাসিনা ও তার দোসররা। দেশে আর যাতে কোনো স্বৈরাচার সরকার জনগণের ওপর হত্যা, গুম, নির্যাতন ও অত্যাচার করতে না পারে সেদিক সকলকে সর্তক থাকতে হবে। দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আর এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার বিকেল ৪টায় দৌলতপুর থানার ৩নং ওয়ার্ডের মধ্যডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির সুচনালগ্ন থেকে শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক ৩নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি, দৌলতপুর থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ত্যাগী, সংগ্রামী ও নির্যাতিত নেতা আব্দুল হালিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৩নং ওয়ার্ডের বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

তিনি আরও বলেন, মরহুম আব্দুল হালিম ছিলেন ত্যাগী, সংগ্রামী ও নির্যাতিত নেতা। তার সঙ্গে সুসম্পর্ক ছিল সকল নেতাকর্মীর। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আব্দুল হালিমকে বেহেস্ত নসিব করেন, আমিন।

৩নং ওয়ার্ডের বিএনপির সাবেক সহ-সভাপতি এজাজ আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন ও অধ্যক্ষ তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শেখ আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, মোল্লা মজিবর রহমান, শামসুর রহমান, কাজী মাহবুবুল হক, ইদ্রিস আলী, আব্দুল জলিল হাওলাদার, আশরাফ হোসেন, সাইফুল ইসলাম, সৈয়দ গাজী, গাজী হারুন, শহিদুল ইসলাম, শেখ মুশতাক আহমেদ, সেলিমুল ইসলাম, মো. ফারুক, এরশাদ হোসেন, সাইজউদ্দিন সাজু, ইকবাল হোসেন, গৌতম দে হারু, শেখ গোলাম ফারুক, সোহেল আহমেদ, জামাল হোসেন, তানভিরুল হুদা লিটন, রিপন হাওলাদার, শেখ আব্দুল হাই, ইকবাল ফকির, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, গাজী ওলি, আব্দুস সামাদসহ থানা ও ওয়ার্ড বিএনপির অসংখ্য নেতাকর্মী ও এলাকার জনগণ। দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদ হাসান।