খুলনায় ড্যাবের মানববন্ধনে বক্তারা, সরকার জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার পূরণে চরমভাবে ব্যর্থ

0

 

খুলনা ব্যুরো॥  খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, নিশিরাতের ভোট ডাকাত অবৈধ আওয়ামী সরকার দেশের জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। আওয়ামী নিয়ন্ত্রিত সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লুফে নেয়ায় এবং সীমাহীন লুটপাটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের আকাশ চুম্বি মূল্যের কারণে মানুষ দিশেহারা। দু’বেলা দুই মুঠো খেতেও পারছেনা অনেকে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে।
রোববার সকালে খুলনা প্রেসক্লাবের সামনে চিকিৎসকদের মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব খুলনার আয়োজনে সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ডা. আব্দুল বারিক পান্নার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. এসএম আকরামুজ্জামান, ডা. স ম গোলাম আজম, ডা. প্রদীপ দেবনাথ, ডা. প্রিন্স, ডা. বাবলি, স ংহতি প্রকাশ করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, শের আলম সান্টু, আশরাফুল আলম নান্নু, এহতেশামুল হক শাওন, রফিকুল ইসলাম বাবু, চিকিৎসক নেতা আক্তারুজ্জামান তালুদার, এফএম হাবিবুর রহমান, এসকে নাসির আহমেদ, মারুফ হোসেন, শামসুল বারিক পান্না প্রমুখ।