খুলনায়  জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

0

খুলনা ব্যুরো ।। রোববার (২৪ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। এসময় খুলনা বিভাগের লাল ও সবুজ দলের খেলোয়াড়দের সাথে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, দেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু ও সদস্য সচিব দেবব্রত পাল, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিনসহ নেতৃবৃন্দ। বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিথিরা। এসময়ে অতিথির সাথে মঞ্চে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় গত ৫ আগস্ট পুলিশের গুলিতে শহীদ হামিদ শেখের পিতা তেরখাদার পানতিতা গ্রামের জাফর শেখ।
শুরুতেই জাসাস খুলনা মহানগর শাখার পরিবেশনায় জাতীয় সঙ্গীত এবং শহীদ জিয়ার উপরে প্রমাণ্য চিত্র প্রদর্শন করে।

উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাট করতে নামে খুলনা সবুজ দল। খুলনা লাল দলের মনোমুগ্ধকর বোলিং আক্রমনণর মুখেও নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানের টার্গেট ছুড়ে দেয় সবুজ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা চলছিল।