খুলনার তারুণ্যেও সমাবেশ সফল করতে যশোরে প্রচার মিছিল

0

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল শনিবার (১৭ মে) খুলনা মহানগরীতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে যশোর নগর ও সদর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল প্রচার মিছিল করেছে।

বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।