ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ মেটাতে আজ ফাইনাল মহারণ ও গোল্ডেন বুটের কঠিন চ্যালেঞ্জে মেসি

0
ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট জিততে আজ স্পেনের বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক বা অ্যাসিস্টের কঠিন সমীকরণের মুখোমুখি লিওনেল মেসি। ১০ গোল নিয়ে বর্তমানে শীর্ষস্থানে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।। ছবি: এআই/লোকসমাজ

ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ ও গোল্ডেন বল জেতা হলেও লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও একটি জায়গা ফাঁকা রয়ে গেছে, আর তা হলো বিশ্বকাপের গোল্ডেন বুট। সেই আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ আজ ফাইনালে। তবে কাজটা ইতিহাসের অন্যতম কঠিন চ্যালেঞ্জই বলা যায়, যার মূল কারণ কিলিয়ান এমবাপ্পে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে এবারের আসরে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে গেছেন। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক মেসির ঝুলিতে এখন রয়েছে ৮টি গোল।

আজ স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি কেবল দুটি গোল করলেই গোল্ডেন বুট পাবেন না। কারণ গোলসংখ্যা সমান হলেও এগিয়ে থাকবেন এমবাপ্পে। দুজনেরই অ্যাসিস্ট বর্তমানে ৪টি করে।

সে ক্ষেত্রে নিয়মানুযায়ী বিবেচনায় আসবে মাঠে খেলার মোট মিনিট, যেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছেন এমবাপ্পে। ফরাসি তারকা টুর্নামেন্টে খেলেছেন ৭৬৯ মিনিট এবং মেসি খেলেছেন ৭১২ মিনিট। ফাইনালে ৫৮ মিনিট মাঠে পার করলেই মেসির খেলার সময় এমবাপ্পের চেয়ে বেশি হয়ে যাবে। আর গোল্ডেন বুটের টাইব্রেকারে বিবেচনায় নেওয়া হয়, কে সবচেয়ে কম মিনিট মাঠে খেলেছেন।

এই হিসেবে গোল্ডেন বুট জিততে মেসির সামনে মূলত দুটি পথ খোলা রয়েছে—

১. স্পেনের বিপক্ষে আজকের ফাইনালে হ্যাটট্রিক করা। তখন এমবাপ্পের ১০ গোল ছাড়িয়ে মেসির গোল হবে ১১টি।
২. ফাইনালে দুটি গোলের পাশাপাশি অন্তত একটি অ্যাসিস্ট করা। সে ক্ষেত্রে মেসির গোল হবে ১০টি এবং অ্যাসিস্ট বেড়ে হবে ৫টি।
ফলে অ্যাসিস্টের সংখ্যায় তিনি এমবাপ্পেকে টপকে যাবেন।
তবে বাস্তবতার আলোয় সবচেয়ে সম্ভাব্য সমীকরণটি হ্যাটট্রিকই নির্দেশ করছে। সেটি করতে পারলে ইতিহাসও নতুন করে লিখবেন মেসি। কারণ বিশ্বকাপ ফাইনালের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে মাত্র দুটি—১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এবং ২০২২ সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।উল্লেখ্য এবারের আসরেই ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পেয়েছেন মেসি, যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

টুর্নামেন্টের শুরুতে যা করেছিলেন, বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সের দেশ স্পেনের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া মেগা ফাইনালে মেসি তার পুনরাবৃত্তি করতে পারেন কি না, তা দেখতেই মুখিয়ে আছে গোটা বিশ্ব।