কেশবপুরে সহকারী কমিশনারের বিদায় সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে অফিসার্স ক্লাব ও নির্বাহী অফিসারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা কৃষি অফিসার ঝতু রাজ সরকার, মৎস্য অফিসার সজিব সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ত কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।