কেশবপুরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্রজনতার গণজমায়েত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিপ্লবী ছাত্রজনতার গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার সকালে শহরের পাবলিক ময়দানে ছাত্রজনতার গণজমায়েতের পর মিছিল বের হয়। মিছিলটি কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়। বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন ও শিক্ষার্থী সোহাগী দাস।