কেশবপুরে মুরগির মৃত্যু নিয়ে হামলায় নারী আহত

0

স্টাফ রিপোর্টার ॥ কেশবপুর উপজেলার ভালুকঘর বিশ্বাস পাড়ায় মুরগির মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তাসলিমা বেগম (৫০) নামে এক নারী প্রতিবেশীদের মারধরে গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় ওই নারীর স্বামী লুৎফর আলী বিশ্বাস ৩ জনকে আসামি করে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আসামিরা হলেন, ভালুকঘর বিশ্বাস পাড়ার মনিরুল ইসলাম, তার স্ত্রী নার্গিস বেগম ও ছেলে রবিউল ইসলাম।

লুৎফর আলী বিশ্বাসের অভিযোগ, আসামিদের পালিত একটি মুরগি মারা গেলে তারা এ জন্য তাসলিমা বেগমকে দোষারোপ করেন।

এ বিষয়টি কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আসামিরা লুৎফর রহমান বাড়ির কাছে গিয়ে স্ত্রী তাসলিমা বেগমকে গালিগালাজ করতে থাকেন। তখন তাসলিমা বেগম প্রতিবাদ করলে আসামিরা চুলের মুঠি ধরে তাকে বেধড়ক মারধর করেন।

এ সময় আশেপাশের লোকজন এসে তাসলিমা বেগমকে উদ্ধার করেন। পরে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।