কেশবপুরে জামিনে বেরিয়ে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে হামলা : আহত ৪

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে জমির বিবাদে সুশান্ত কুমার মণ্ডল নামে এক ব্যক্তির পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় সুশান্ত কুমার মণ্ডলসহ চারজন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার সাগরদত্তকাটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আহত সুশান্ত কুমার মণ্ডল বলেন, জমি সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষ মো. রনি (২৭) আজহারুল ইসলাম (২৮),নূর ইসলাম (৫৫), রফিকুল ইসলাম (৬০), মো. বাদশা(২৬), সুমন হোসেন(২০), নাসরিন বেগম (৪৫) ও মমতাজ বেগম মামলা থেকে জামিনে বেরিয়ে এসে বাড়িতে ঢুকে অর্তকিত ভাবে হামলা করে জখম করে।

প্রতিবেশীরা উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কেশবপুর থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।