কুয়েট -সিইজিআইএস সমঝোতা স্মারক সই

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং দ্যা সেন্টার ফর এনভাইরনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)-র মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার কুয়েটের সভাকক্ষে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং দ্যা সেন্টার ফর এনভাইরনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) উভয় প্রতিষ্ঠান কনসালটেন্সি, ডাটা শেয়ারিং, রিসার্চ, ইন্টার্নশিপসহ বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিইজিআইএস-র উপদেষ্টা প্রকৌশলী ফজলুর রশীদ ও সিইজিআইএস-র ওয়াটার রিসোর্চ ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মোতালেব হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপত্বি করেন রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা।
সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা ও সিইজিআইএস-র পক্ষে ওয়াটার রিসোর্চ ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মোতালেব হোসেন সরকার চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।