কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ কালীগঞ্জে সুগার মিলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে ।
স্থানীয়রা জানান, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মল্লিকনগর এলাকায় মোবারকগঞ্জ সুগার মিলের আখ পরিবহনের একটি গাড়ি যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয় । এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান , আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে । কালীগঞ্জের বারবাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান, ট্রলির চাপায় দুজন নিহত হয়েছেন । এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা হবে ।