কালীগঞ্জে শীতার্তদের মাঝে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের লোকজনের মাঝে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার বেদে পল্লীতে অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, কালীগঞ্জ থানা পুলিশের ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া, ওসি (তদন্ত) মতলেবুর রহমান প্রমুখ। শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।