কালীগঞ্জে গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গুঞ্জননগর গ্রামের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষকরা দুপুরে মাঠে কাজ করতে গিয়ে লিচু বাগানের একটি গাছে যুবকের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়,জিন্স প্যান্ট ও সোয়েটার পরা মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।