কালীগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণের অভিযোগ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক ঘর-বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বাড়ি নির্মাণের কাজ করতে নিষেধ করায় কামরুজ্জামান লিটন নামে একজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন লিটন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, বেশ কিছুদিন যাবৎ মকসেদ আলী, খালেক বিশ^াস, ময়না খাতুন ও ইসাহক আলীর সাথে উপজেলার কোলা মৌজার ১৪৬৮ দাগ, খতিয়ান নং-৫২৩ এ ০৫ শতক জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান। যার নং ৬৬/২০। বিজ্ঞ আদালত আপত্তি দাখিল পূর্বক উভয় পক্ষের শুনানি না হওয়া পর্যন্ত ওই জমিতে প্রবেশ করে বাদিকে বেদখল করতে বা বাদির শান্তিপূর্ণ ভোগ দখলে বাঁধার সৃষ্টি না করতে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ২৫ সেপ্টেম্বর ওই জমিতে ইট দিয়ে ঘর-বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এ ব্যাপারে কোলা ক্যাম্পের আইসি এসআই সমীরন কুমার বৈদ্য জানান, বিজ্ঞ আদালত যেহেতু ওই জমিতে কাজ করতে নিষেধ করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার বিবাদিরা ওই জমিতে কোন কিছুই করতে পারবেন না। তাদেরকে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করার জন্য নিষেধ করা হয়েছে।