কলারোয়ায় ৮৭ টি বাড়িকে হোম কোয়ারেন্টাইন ঘোষণা

0

কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি বিদেশফেরত ৮৭ ব্যক্তিদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন ঘোষণা দিয়ে স্টিকার লাগিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে থানা পুলিশ। করেনাভাইরাস নিয়নন্ত্রণের উদ্যোগ হিসেবে সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদেশ থেকে বাড়িতে আসা ব্যক্তিদের বাড়িতে গিয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস নিজহাতে স্টিাকার লাগিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দেন। ওসি জানান, কলারোয়া উপজেলায় সম্প্রতি ৮৮৭ জন বিদেশ থেকে বাড়ি এসেছেন। তাদের মধ্যে ৮০০ জন ভারত থেকে বাকি ৮৭ জন বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছেন।তিনি আরো জানান, কলারোয়া পৌরসভার ২৫ টি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬২ টি বাড়িকে হোম কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। সেখানে থানার নির্দিষ্ট স্টিকার লাগিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের নিজের এবং তার পরিবারের সুরক্ষায় সচেতন ও সজাগ থাকার আহবান জানানো হয়েছে। পাশাপাশি কমপক্ষে তাদের ১৪ দিন বাড়িতে অবস্থান করার আহবান জানানো হয়।