ওসি আশরাফুলকে প্রেসক্লাব রামপালের সংবর্ধনা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হওয়ায় রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ তাকে এ সংবর্ধনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি কবির আকবর পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহসাধারণ সম্পাদক মো. শাহাজালাল গাজী, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মুহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য আমিনুল ইসলাম নান্টু, সদস্য লায়লা সুলতানা, সদস্য তৌকির আহমেদ, সদস্য হারুন শেখ প্রমুখ।