ওমরাহ পালনে সৌদি আরব গেলেন যশোর চেম্বার সভাপতি মিজানুর রহমান খান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।

শনিবার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে তিনি সৌদি আরব পৌঁছান। আগামী ১৮ রমজানে তিনি বাংলাদেশ বিমানযোগে দেশে ফিরবেন। মিজানুর রহমান খান যশোরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।