এমপি আনারের দেহাংশের সাথে কন্যা ডরিনের ডিএনএ মিলেছে

0

কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করার সত্যতা মিলেছে । এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ টেস্টে উদ্ধার হওয়া মাংস ও হাড়ের সাথে মিলে গেছে।
পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সূত্রে জানা গেছে, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় ডিএনএ নমুনা দিয়ে এসেছিলেন। সে নমুনা ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স বিভাগে পাঠানো হয়েছিল । নমুনাতে এমপি আনার হত্যার মিল পাওয়া গেছে। গত ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতের কলকাতায় যান এমপি আনোয়ারুল আজিম আনার । ১৩ মে কলকাতা থেকে নিখোঁজ হন তিনি। পরে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে ২২ মে তার দেহের খ-িত অংশ উদ্ধার করা হয় । হত্যার মোটিভ উদ্ঘাটনে কলকাতা পুলিশ এমপি কন্যার ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয় ।