এপেক্স বাংলাদেশের জেলা-৬ এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ এপেক্স বাংলাদেশের জেলা-৬ এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এনামুল হক মিলন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামা, এপেক্স বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি, প্রফেসর ডা. মো. হারুন অর রশিদ, এপেক্সিয়ান মো. মনিরুল ইসলাম ভূইয়া, এপেক্সিয়ান ইলিয়াস জসিম, এপেক্সিয়ান অধ্যাপক এম আব্দুল গনি প্রমুখ। পরে ১৯ এশিয়াকাপ ক্রিকেট দলের অধিনায়কস আজিজুল হাকিম তামিমকে সংবর্ধনা প্রদান করা হয়।