ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেনাপোল রেলওয়ে স্টেশন ও ইমিগ্রেশন পরিদর্শন

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তারা বেনাপোল পরিদর্শন করেন। এ সময় তারা অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ। তার সাথে ছিলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দীন সরদার, পাকশীর কর্মকর্তা হানিফ হোসেন, হাসিনা আক্তার, গৌতম কুমার কুন্ডু ও রিফাত শাকিল। তারা বেনাপোল ইমিগ্রেশনও পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা মো. মোর্ত্তজা উপস্থিত ছিলেন।

এ সময় এক সভায় উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, সহসভাপতি খায়রুজ্জামান মধু, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, শ্রমিক নেতা সহিদ আলী প্রমুখ।

সভায় রেলওয়ে ও ইমিগ্রেশন সংক্রান্ত চলমান কার্যক্রম, যান্ত্রিক ও অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং স্থানীয় চাহিদা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।