উত্তরা মোটর্সের সুজুকি গ্র্যান্ড ভিটারা গাড়ির উদ্বোধন

0

সম্পূর্ণ HYBRID প্রযুক্তির SUZUKI GRAND VITARA- একটি যুগোপযোগী এবং অত্যাধুনিক Sports Utility Vehicle (SUV) বাজারজাতকরণ শুরু করলো উত্তরা মোটর্স, যা প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অসাধারণ গাড়িটির উদ্বোধন করা হয়  সুজুকি কার এক্সপিরিয়েন্স সেন্টার, উত্তরা সেন্টার, তেজগাঁও, ঢাকা- তে। উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র
পরিবেশক।

উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এবং পরিচালক ফাইন্যান্স ও এ্যাডমিন এবিএম হুমায়ুন কবির যৌথভাবে সম্পূর্ণ Hybrid প্রযুক্তির Suzuku Grand Vitara এর শুভ উদ্বোধন করেন।

এ সময় বিভিন্ন কর্পোরেট হাউস, সুজুকি গাড়ির গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশে পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তিসম্পন্ন SUV -এর গাড়ির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এই চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে সম্পূর্ণ Hybrid প্রযুক্তির Suzuku Grand Vitara, গাড়িটি আমাদের গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এর সর্বাধুনিক হাইব্রিড প্রযুক্তির সংমিশ্রণ গ্রাহকদের নতুন মাত্রার ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে এবং আরও বেশি জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যাতায়াত নিশ্চিত করবে।’

এই গাড়িটিতে রয়েছে ১.৫ লিটার স্ট্রং হাইব্রিড ইঞ্জিন এবং e-CVT ট্রান্সমিশন সিস্টেম, যা প্রিমিয়াম ও স্মুথ ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করে। SUV-টির আরও বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- হেডস-আপ ডিসপ্লে, ওয়্যারলেস চার্জার, ক্রুজ কন্ট্রোল সিস্টেম, প্যানোরামিক সানরুফ, ৩৬০-ডিগ্রি র্সাধসঢ়;রাউন্ড ভিউ ক্যামেরা, স্মার্ট কিসহ পুশ স্টার্ট/স্টপ, প্রিমিয়াম লেদার এবং ভেন্টিলেটেড সিটসহ অনেক সুযোগ সুবিধা। বিজ্ঞপ্তি