ঈদের আমেজ লেগেছে তালার কামারশালায়

0

 

সেলিম হায়দার.তালা (সাতক্ষীরা)॥ ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে তালা উপজেলার বিভিন্ন হাট-বাজারের কামাররা। দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের ব্যস্ততা। কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার উপর হাতুড়ির বাড়ি আর পেটাপিটিতে টুং টাং শব্দে মুখর হয়ে উঠেছে উপজেলার কামারপাড়াগুলো। সারা বছর তেমন কাজ না থাকলেও কুরবানির মৌসুমে ঈদকে কেন্দ্র করে দম ফেলারও যেন সময় নেই তাদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারশালার ব্যস্ততা। উপজেলার তালা বাজার, জাতপুর, খলিলনগর, পাটকেলঘাটার কামারশালা ঘুরে এ চিত্র দেখা যায়।
কামারশালায় আসা ক্রেতারা জানান, কুরবানির সময় হলেই দা, বটি, ছুরি, চাপাতি ধার দিতে নিয়ে আসতেই হয়। অনেকে নতুন কেনে, তৈরি করে নিয়ে যায়।
জাতপুর কামারশালার কর্মকার উদয় চৌধুরী (৫০) বলেন, বর্তমানে ছাড়িনি। গত কুরবানি ঈদে করোনার মধ্যেও যে বেচা-বিক্রি ছিলো। এবার তার থেকে ভালো হবে বলে আশা করি। এসময় ভগিরথ মন্ডল (৩৫) বলেন, বেচাকেনা সবদিন সমান হচ্ছে না। কোনো দিন কম কোনো দিন বেশি। গতকাল ভালো বেচাকেনা হয়েছিলো। তবে আশা করছি বাকি ৪/৫ দিনে বেচাকেনা ভালো হবে।