ইলিশ রক্ষা অভিযান দুইদিনে ৫৬ হাজার মিটার জাল জব্দ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে দুই দিনে ৫৬ হাজার ৩৬০ মিটার জাল জব্দ করা হয়েছে। ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন নদী ও পশুর চ্যানেলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দ জালের মধ্যে বেহুন্দি, কারেন্ট জাল, চায়না দুয়ারি, চর ঘেরা, ছান্দি ও নেট জাল রয়েছে।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল বলেন, মা ইলিশ রক্ষার এই অভিযান শতভাগ সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কোস্টগার্ড, নৌবাহিনী, উপজেলা-জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।