আ.লীগ নেতা গাজী মনু গুরুতর অসুস্থ হয়ে খুমেক হাসপাতালে ভর্তি : দোয়া কামনা

0

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি॥ খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ফুলতলা গাড়াখোলা সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাছলিমা খাতুনের স্বামী গাজী মনির উজ জামান মনু (৬২) ২৭ মে বুধবার সকাল ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে তিনি বুধবার সকাল ৯টায় গিলাতলা গাজীপাড়া নিজস্ব বাসভবনে অসতর্কতা অবস্থায় পড়ে যেয়ে ডান হাত ভেঙ্গে যায়। তিনি দির্ঘ্যদিন ধরে ডায়াবেটিস, হার্টজনিত কারনে ভুগছিলেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন। এদিকে গাজী মনির উজ জামান মনু’র আশু সুস্থতা কামনা করেছেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, সাংবাদিক গাজী মাকুল উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। উল্লেখ্য তিনি গত ২৫ ফেব্রুয়ারী নিজ বাস ভবনের সামনে বাস্তায় পড়ে ডান পা ভেঙ্গে দীর্ঘ্যদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।