আব্দুর রাজ্জাক কলেজে নবীন বরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার এ নবীন বরন অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে প্রতিদিন ক্লাসে উপস্থিত হতে হবে। একই সাথে বাড়িতেও লেখাপড়া করতে হবে।

অনুষ্ঠানে অরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক ইবাদত খান, সহকারী অধ্যাপক নাসিরুজ্জামান মল্লিক প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. আবু সাহাদৎ হোসেন, নাজনীন আক্তার, আলফাজ উদ্দীন, ফিরোজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে ৫৩০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।