আজ যশোরে ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

0

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন। দুপুর ১২ থেকে বিকেল ৪ টা পর্যন্ত সংগঠনের নিজস্ব কার্যলয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫ পদের বিপরীতে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. ইসহক।
নির্বাচনে তাজ-বোরহান ও চিরন্তন-সবুজ প্যানেল সবকটি পদে ও স্বতন্ত্র প্রার্থী হয়ে সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরিফুর রহমান। তাজ-বোরহান সংস্কার পরিষদের প্রার্থীরা হলেন, সভপতি পদে শেখ তাজ হোসেন তাজু, সহ-সভাপতি পদে কাজী সাদাত হাসান শাহরিয়ার পলাশ ও জান্নাতুল ফেরদৌস সূচনা, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক পদে প্রবীর চক্রবর্তী ও রফিকুজ্জামান সজীব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়, সদস্য পদে সাজেদুর রহমান শান্ত, শেখ নাজমুল হুদা, শাহানাজ সুলতানা রিনা, শাহজাহান কবীর খান বিপ্লব, আশরাফুল আলম, সুলতানা মেহের নিগার সাকী, আলীবুদ্দিন খান আলী ও নিউটন মল্ডল। চিরন্তন-সবুজ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে চিরন্তন মল্লিক, সহসভাপতি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক পদে বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, সহ সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ ও আব্দুল হালিম, অর্থ সম্পদাক পদে ইফতেখার আলম রিপন ও সদস্য পদে শাহজাহান আলী বিশ্বাস, আবুল কালাম, শফিকুল ইসলাম, শ্যামল কুমার মজুমদার, জাহিদুর রহমান জুয়েল, ফাহিম রাজ, জামাল হোসেন শিমুল ও তারিক এনাম অনিক।