আজ যশোরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শোকসভা

0

আজ শুক্রবার বিকেল ৩টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে ঈদগাহ মোড়ে এক শোকসভা অনুষ্ঠিত হবে। সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা মুৎসুদ্দিপুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের অগ্রসেনানী আপসহীন অকুতোভয় দৃঢ়চেতা সাহসী জননেতা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এবং সাপ্তাহিক সেবা’র সম্পাদক ডাক্তার এম. এ. করিম স্মরণে শোকসভায় সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। গত ৪ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৮ বছর বয়সে ডাক্তার এম.এ করিম মারা যান। তিনি ছিলেন এক জীবন্ত ইতিহাসের অগ্রসেনা ও ইতিহাসের কালপঞ্জী। প্রায় ৮ দশক জুড়ে রয়েছে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সুদূর প্রসারী কর্মতৎপরতা ও সাধারণ মানুষের চিকিৎসা সেবায় এক অনন্য দৃষ্টান্ত।