অসুস্থ কর্মচারীর খোঁজ নিলেন চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র আনিছুর

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত চৌগাছা পৌরসভার কর্মচারী জাফর ইকবালকে দেখতে যান প্যানেল মেয়র। শুক্রবার দুপুরে প্যানেল মেয়র আনিছুর রহমান অসুস্থ জাফর ইকবালের গ্রামের বাড়ি উপজেলার কদমতলা গ্রামে যান। কিছু সময় তার শয্যা পাশে থেকে শারীরিক খোঁজ খবর নেন আনিছুর রহমান। এ সময় প্যানেল মেয়রের সাথে ছিলেন পৌরসভার কর্মচারীরা।