অভয়নগরে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে সভা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমাদুল করিম, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর থানা শাখার আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, হেফাজতে ইসলামের অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, শিক্ষার্থীদের পক্ষে ফয়সাল মাহমুদ, জিসান হাসান জিম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন তাওহিদ হাসান উসামা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি টেকনিশিয়ান দেবাশীষ দাস নান্টু।