অভয়নগরে কৃষকদলের সমন্বয়সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত তিনমাসব্যাপী সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফলে যশোরের অভয়নগরে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর কৃষকদলের আয়োজনে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। প্রধান বক্তার বক্তব্য দেন যশোর জেলা কৃষকদলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাকিল আহমেদ রিপন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেন, সদস্য মোহাম্মাদ ফুল মিয়া।
পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যার যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক প্রভাষক মফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক মোড়ল, সহসভাপতি আব্দুর রাজ্জাক গাজী, সহসাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হাসান, থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবীর প্রমুখ।