অভয়নগরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

0

স্টাফ রিপোর্টার অভয়নগর (যশোর)॥ অভয়নগরে ইয়বাসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে যশোরের আভয়নগর থানাধীন চেঙ্গুটিয়াবাজারস্থ কজ মিলের পাশে নাসির উদ্দিনের বাড়ির সামনের রাস্তার উপর থেকে ৩জন মাদক কারবারিকে আটক করে পুলিশ। আসামিরা হলেন বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়াতারা দাদপুর পূর্বপাড়া গ্রামের মো. খায়রুল ইসলাম (২৪), নাহীদ হাসান (২২) ও নওয়াপাড়া জগরবাড়ি এলাকার বাহাদুল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের (২৪)। এসময় তাদের কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট যার ও একটি মোটরসাইকেল আটক করা হয়।
অভয়নগর থানার এসআই মনিরুল ইসলাম এবং এ এস আই সিলন জানান, গোপন তথ্যের ভিওিতে আমরা জানতে পারি চেঙ্গুটিয়া এলাকায় মাদক বিক্রি করা হচ্ছে। সেখানে উপস্থিত হয়ে তাদেরকে হাতেনাতে ধরতে সক্ষম হয়।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, তাদের নামে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার ১২টার সময় তাদেরকে যশোর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।