অনিন্দ্য ইসলাম অমিতকে মণিরামপুর বিএনপির অভিনন্দন

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে মণিরামপুর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন দেশের ক্রান্তিলগ্নে অনিন্দ্য ইসলাম অমিতকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় দক্ষিণবঙ্গে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। অভিনন্দনজ্ঞাপনকারীরা হলেন, থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর আহ্বায়ক খায়রুল ইসলাম, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, পৌর আহ্বায়ক আব্বাস উদ্দিন, মহিবুল আলম মামুন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।