যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু, কবর জিয়ারত ও বিকেলে বর্ণাঢ্য র‌্যালি

0
যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার যশোরে নেতা-কর্মীরা কারবালায় নেতাকর্মীরা কারবালা কবরস্থানে যান। সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন - লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা বিএনপির ঘোষিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর নেতাকর্মীরা কারবালা কবরস্থানে যান। সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত এবং দোয়া-মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, বর্তমান সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হওয়ার কথা রয়েছে। এছাড়া জেলা বিএনপির উদ্যোগে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।