দ্বিতীয় পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন, চলছে অর্থায়নের কাজ: সেতুমন্ত্রী

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ পদ্মা নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে এই সেতু নির্মিত হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণ সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

দ্বিতীয় পদ্মা সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি। প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন আমরা অর্থায়নের বিষয়টি নিয়ে কাজ করছি এবং বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চলছে।”

সেতুটির অবস্থান প্রসঙ্গে মন্ত্রী জানান, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য মোট তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে এক নম্বর প্রস্তাবনা অনুযায়ী দৌলতদিয়া-পাটুরিয়া রুটেই সেতুটি নির্মাণের পরিকল্পনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রী উল্লেখ করেন যে, এই রুটে সেতু নির্মাণ হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং নৌ-পথের ওপর চাপ কমায় সড়ক দুর্ঘটনা অনেক হ্রাস পাবে।