স্ত্রী ও তিন সন্তানসহ ৫ জনকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

0
কাপাসিয়া রাউতকোনা এলাকায় পারিবারিক হত্যাকাণ্ডের পর পুলিশ ও স্থানীয়দের ভিড়

লোকসমাজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনায় স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচজনকে ঘরের ভেতরে জবাই করে হত্যা করে পালিয়েছে স্বামী ফোরকান। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসায় প্রায় পাঁচ মাস আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন প্রাইভেট কার চালক ফোরকান।
শুক্রবার রাতে ফোরকান তার শ্যালক রসূলকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় ডেকে আনেন। এরপর গভীর রাতে স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে জবাই করে হত্যা করে সে পালিয়ে যায়।
নিহতরা হলেন- স্ত্রী শারমিন, কন্যা মারিয়া ও মীম এবং শ্যালক রসূল।
ভোরে পলাতক ফোরকানের স্বজনরা নিহতদের পরিবারকে মোবাইল ফোনে ঘটনাটি জানায়। এ সময় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

গাজীপুরের কাপাসিয়া রাউতকোনায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালকসহ ৫ জনকে জবাই করে হত্যা করেছে স্বামী ফোরকান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য, আসামি পলাতক।নিহতদের স্বজনরা বলেন, “এটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড। আমরা দ্রুত বিচার চাই।”
এলাকাবাসী ঘটনার পর হতবাক হয়ে পড়েন। তারা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন বলেন,“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।”
অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, “ঘটনাস্থল থেকে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”