চৌগাছা থানার নতুন ওসি মামুনুর রশিদ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা থানার নতুন ওসি হিসেবে যোগদান করতে যাচ্ছেন ইনসপেক্টর মো. মামুনুর রশিদ। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

এর আগে ইনস্পেকটর মো. মামুনুর রশিদ যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। উর্দ্ধতন কর্তৃপক্ষ তাকে চাঁচড়া পুলিশ ফাঁড়ি থেকে চৌগাছা থানায় ওসি হিসেবে বদলি করেন।

উল্লেখ্য, চৌগাছায় ওসি ছিলেন ইনস্পেকটর রেজাউল করিম। ১০/১২ দিন আগে তিনি পুলিশের ঢাকা রেঞ্জে বদলি হওয়ায় চৌগাছার ওসির পদটি শূন্য হয়।