নাম পাল্টালো শোভাযাত্রার, এখন থেকে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

0
বৈশাখী শোভাযাত্রার ঐতিহ্যবাহী অনুষঙ্গ হিসেবে তৈরি করা নানা লোকজ মোটিফ ও মুখোশ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

লোকসমাজ ডেস্ক ॥ বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রতিবছর আয়োজিত শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, চারুকলা থেকে বের হওয়া এই শোভাযাত্রার নাম নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলছিল। গত বছর পহেলা বৈশাখে এর নাম দেওয়া হয়েছিল ‘আনন্দ শোভাযাত্রা’, যার পূর্বতন নাম ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’। সংস্কৃতিমন্ত্রী বলেন, “পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক রয়েছে, আমরা তার স্থায়ী অবসান চাই। তাই এখন থেকে এটি বৈশাখী শোভাযাত্রা নামেই পরিচিত হবে।”

মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, নামের পরিবর্তন হলেও শোভাযাত্রার ঐতিহ্যগত বৈশিষ্ট্যসমূহ অপরিবর্তিত থাকবে। এছাড়া রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণসহ পহেলা বৈশাখের অন্যান্য সকল নিয়মিত আয়োজন যথারীতি অনুষ্ঠিত হবে।