সিরাজগঞ্জে দ্বিগুণ দামে পেট্রোল বিক্রির অভিযোগ, ১০ হাজার টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সিরাজগঞ্জের কামারখন্দে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে ‘মেসার্স লুমা মেশিনারীজ’ নামের একটি দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার জামতৈল পশ্চিম বাজারে অভিযান চালিয়ে ৩০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং দোকান মালিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‘মেসার্স লুমা মেশিনারীজ’ নামের প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম উল্লাপাড়া উপজেলার চর দমদমা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জামতৈল পশ্চিম বাজারে জ্বালানি তেলের ব্যবসা করে আসছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা বিক্রি করার বিধান থাকলেও ‘মেসার্স লুমা মেশিনারীজ’ প্রতি লিটার ২৩০ টাকা দরে বিক্রি করছে।এমন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এসময় তার কাছ থেকে ৩০ লিটার তেল জব্দ করা হয়।