সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

0
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্র গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২৯ মার্চ) আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইএসপিআর বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।