পিলখানায় শহীদ সেনা সদস্যদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা

0
পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পিলখানা হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকীতে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান রাষ্ট্রের দুই শীর্ষ ব্যক্তি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ নৌ ও বিমানবাহিনী প্রধান এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে এক নৃশংস বিদ্রোহে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ২০২৪ সাল থেকে সরকার এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করে আসছে। আজ বনানী সামরিক কবরস্থানসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করছে জাতি।