[সরাসরি] নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান

0
স্পিকারের পরিবর্তে সিইসির কণ্ঠে শপথ! এক ব্যতিক্রমী মুহূর্তে যাত্রা শুরু হলো নতুন সংসদের।। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর স্বাক্ষর করেন তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরল বিএনপি।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন যাঁরা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যাঁরা: এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

ঐতিহাসিক এই শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাসহ ১৩টি দেশের প্রতিনিধি এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা
প্রধানমন্ত্রীর শপথের পর দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রীরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রতিমন্ত্রীরা। তাঁদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারপর শপথগ্রহণ করেন মন্ত্রীরা।

পৃথকভাবে তাঁদের সবাইকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। প্রায় দুই যুগ পর যাত্রা শুরু হলো বিএনপির নেতৃত্বাধীন সরকারেরও।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা ৩টি আসন পায়।

প্রধানমন্ত্রীর শপথ শেষে দায়িত্ব নিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরা; বঙ্গভবনে ঐতিহাসিক শপথ অনুষ্ঠান
দেশ পরিচালনার হাল ধরলেন ফখরুল-সালাহউদ্দিনরা; সম্পন্ন হলো মন্ত্রিসভার শপথ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর শপথ গ্রহণ শেষে আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার অন্য সদস্যরা।

শপথ গ্রহণকারী বর্ষীয়ান নেতাদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান। পরে তাঁরা করমর্দন করেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এটিই দেশের প্রথম সরকার গঠন। শপথ অনুষ্ঠানের জন্য দক্ষিণ প্লাজাকে বর্ণিল সাজে সাজানো হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নথিতে স্বাক্ষর করেন।

ঐতিহাসিক এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্ট কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়কসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর নাম চূড়ান্ত

লোকসমাজ ডেস্ক ॥ তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী কারা

পূর্ণমন্ত্রী হচ্ছেন যাঁরা
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী ৩. সালাহউদ্দিন আহমদ ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু) ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ৬. এ জেড এম জাহিদ হোসেন ৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট) ৮. আবদুল আউয়াল মিন্টু ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১০. মিজানুর রহমান মিনু ১১. নিতাই রায় চৌধুরী ১২. খন্দকার আবদুল মুক্তাদীর ১৩. আরিফুল হক চৌধুরী ১৪. জহির উদ্দিন স্বপন ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) ১৬. আফরোজা খানম (রিতা) ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৮. আসাদুল হাবিব দুলু ১৯. মো. আসাদুজ্জামান ২০. জাকারিয়া তাহের ২১. দীপেন দেওয়ান ২২. আ ন ম এহছানুল হক মিলন ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ২৫. শেখ রবিউল আলম
২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা
১. এম রশিদুজ্জামান মিল্লাত২. অনিন্দ্য ইসলাম অমিত৩. মো. শরিফুল আলম৪. শামা ওবায়েদ ইসলাম৫. সুলতান সালাউদ্দিন টুকু৬. কায়সার কামাল৭. ফরহাদ হোসেন আজাদ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)

৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

১০. হাবিবুর রশীদ

১১. মো. রাজিব আহসান

১২. মো. আব্দুল বারী

১৩. মীর শাহে আলাম

১৪. জোনায়েদ সাকি

১৫. ইশরাক হোসেন

১৬. ফারজানা শারমিন

১৭. শেখ ফরিদুল ইসলাম

১৮. নুরুল হক

১৯. ইয়াসের খান চৌধুরী

২০. এক ইকবাল হোসেইন

২১. এম এ মুহিত

২২. আহমেদ সোহেল মঞ্জুর

২৩. ববি হাজ্জাজ

২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

নতুন মন্ত্রিসভার আকার ৫০, শপথে আনা–নেওয়ার জন্য ৪৯ গাড়ি পাঠানো হচ্ছে
বাংলাদেশ সরকারের লোগো।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০। নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা–নেওয়ার জন্য ৪৯টি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। এর মধ্যে ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে। এরই মধ্যে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন দিতে শুরু করেছে মন্ত্রী পরিষদ বিভাগ।

এর মধ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন ফোন পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নাটকীয়তা শেষে শপথে জামায়াত; সকালে ‘না’ বললেও দুপুরে নিলেন শপথ
জামায়াতের শপথে নাটকীয় মোড়; অনিশ্চয়তা জয় করে সংসদে পা রাখলেন নির্বাচিতরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দিনের শুরুতে চরম অনিশ্চয়তা আর নাটকীয়তার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে সকালে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়েছিলেন যে, বিএনপি যদি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ না নেয়, তবে জামায়াতের নির্বাচিত এমপিরাও কোনো ধরনের শপথ নেবেন না। এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তজনা সৃষ্টি হয়। তবে সেই অবস্থান থেকে সরে এসে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর দুপুর সাড়ে ১২টায় জামায়াত সদস্যরা শপথ অনুষ্ঠানে অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই শপথ অনুষ্ঠানে দলটির সকল বিজয়ী প্রার্থীরা অংশ নিয়েছেন। যদিও জামায়াতের এই অবস্থান পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এই শপথ গ্রহণের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হওয়ার পথে বড় একটি বাধা দূর হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবে না
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা; সংসদীয় সভায় সিদ্ধান্ত ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির সংসদ সদস্যরা কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবে না। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সেখানে এ সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা ভাবছে এনসিপি
সংস্কার পরিষদের শপথ নিয়ে জটিলতা; এনসিপি সদস্যদের শপথ না নেওয়ার শঙ্কা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানানোয় এনসিপি-ও তাদের শপথের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে। আজ মঙ্গলবার দুপুরে নির্ধারিত সময়ে দলটির সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, আজ দুপুর ১২টায় তাঁদের ছয়জন নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ নেওয়ার সময় নির্ধারিত রয়েছে এবং তাঁরা সংসদ ভবনের উদ্দেশে রওনাও হয়েছেন। তবে বিএনপির সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ বর্জন করায় এনসিপি-ও একই পথে হাঁটার কথা ভাবছে। নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এনসিপি সদস্য আব্দুল্লাহ আল আমিন জানান, বিষয়টি নিয়ে তাঁরা গুরুত্বের সাথে ভাবছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত শপথকক্ষে যাওয়ার আগেই নেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী এই সংস্কার পরিষদের শপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সংসদের প্রধান দল বিএনপির আপত্তির পর এনসিপির মতো তরুণ নেতৃত্বাধীন দলটির এই সম্ভাব্য বর্জন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের
শপথে নতুন জটিলতা! বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদ সদস্য হিসেবেও শপথ নেবে না জামায়াতে ইসলামী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আজ মঙ্গলবার সকালে জানিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তবে জামায়াতের সদস্যরা কোনো ধরনের শপথই গ্রহণ করবেন না। এমনকি সংসদ সদস্য হিসেবেও তারা শপথ নেবেন না।

আজ দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় নির্ধারিত রয়েছে। আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “আমরা শপথ অনুষ্ঠানে যাব। তবে বিএনপি যদি সংস্কার পরিষদের শপথ বর্জন করে, তবে আমাদের সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ, আমরা মনে করি সংস্কারবিহীন সংসদ সম্পূর্ণ অর্থহীন।”

এর আগে সকালে বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, তারা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেবে কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়। বিএনপির এই অবস্থানের পর জামায়াতের এমন কঠোর সিদ্ধান্তে নতুন সংসদ গঠনের শুরুতেই বড় ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংসদ সচিবালয় দুই ধরনের শপথের প্রস্তুতি রাখলেও মিত্র দল দুটির বিপরীতমুখী ও অনড় অবস্থান লক্ষ করা যাচ্ছে।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি
এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের অংশ হচ্ছে না বিএনপি। দলটির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সাংবিধানিক ভিত্তি না থাকায় তারা এই শপথ নেবেন না।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের প্রাক্কালে বিএনপির দায়িত্বশীল সূত্র এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

শপথ গ্রহণের আগে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। আমরা জনগণের ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।” তিনি আরও স্পষ্ট করেন যে, সংবিধান সংস্কার পরিষদ বিষয়টি যদি ভবিষ্যতে জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হয়, তবেই এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে।

বিএনপির দলীয় চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। দলটির মতে, বিদ্যমান আইনি কাঠামোয় এই পরিষদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, তাই সংসদ সদস্য পদের বাইরে অন্য কোনো পদের শপথ নেওয়া তাঁদের নীতির পরিপন্থী।

সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি
নতুন দিনের যাত্রা শুরু! আজ শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের ২৯৭ জন নবনির্বাচিত সদস্য। প্রধান নির্বাচন কমিশনার তাঁদের শপথ বাক্য পাঠ করান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।

শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

সংসদ সদস্যদের শপথ বাক্য সাধারণত জাতীয় সংসদের স্পিকার পড়ান। কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে সব মিলিয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৭ টি আসনের সংসদ সদস্যরা শপথ নিলেন।