বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ আর নেই

0
আলী মামুদ, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

আলী মামুদ জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তিনি প্রেসক্লাবের ওয়াশরুমে মেসিভ হার্ট এটাক করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।